Friday, October 5, 2018

রাহেবুলের কবিতা জিও


স্বাগত পাঠক । পড়ুন  । ভালোবেসে বা তাচ্ছিল্যে  ... 
↓

রাহেবুলের কবিতাঃ জিও




রাহেবুল
জিও
  

দুঃখ কোরোনা গো হিয়া হারানোর লাগি । বরং সেটুক প্রিয়প্রিয় আয়াতমহল্লা ।
যাক । খাক না জমিয়ে রাখা তার যতেক ঠোঁট । জানু-সোনা অ্যালকোহলিক সেই ভাইরাসে ।
আপন মতো কইরে বাঁইচে দেখাও না তারে , তুই । অনেকানেক । অনেকানেক  ।
হেডফোনে ছড়াক মেটালগুঞ্জন  , ইহাতেই  রাধিকাভঞ্জন , কানুরো পীরিত ।  
পারা যায় যত , শস্ত্র কর খালি । কবেকার অ্যাসিডবৃষ্টি ? ভুল যা সিমসিম ।
খালি হাতে বাঁচ তো সখাসই। কাকতাড়ুয়ার মনে সর্ষে ফুটিতেছে ; চক্ষু মেলো ।
ইহাতে নিঃস্ব হইবে বা বাসাবাসি । হলেইবা ? জিও জিও ।







...........

[ কৃতজ্ঞতাস্বীকারঃ লেখাটি কবি-সম্পাদক বিশ্বরূপ দে সরকার সম্পাদিত 'মধ্যবর্তী' পত্রিকায় পূর্বে প্রকাশিত হয় , ২০১৮ যিশু অব্দে ]

............





... পাঠক আপনারই মন্দলাগা-ভালোলাগাটুকু প্রাপ্তি ... 



7 comments: